শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

কবে বিয়ে করছেন দীঘি

কবে বিয়ে করছেন দীঘি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শিশুশিল্পী হিসেবে দর্শকদের মন জয় করার পর প্রার্থনা ফারদিন দীঘি এখন বড়পর্দার নিয়মিত নায়িকা। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সমসাময়িক অভিনেত্রী পূজা চেরির বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে দীঘি হাসিমুখে জানান, তিনি আপাতত ‘ব্রাইডসমেড’ (কনের বান্ধবী) হিসেবেই খুশি, ‘ব্রাইড’ (কনে) হওয়ার কোনো ইচ্ছে তার নেই। বিয়ের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আরও ৫-৭ বছর পর বিয়ের কথা ভাবব, এর আগে নয়।” কেমন বর পছন্দ—এমন প্রশ্নের জবাবে দীঘি জানান, পাত্রকে অবশ্যই চাকরিজীবী হতে হবে। পাশাপাশি অসম্ভব সৎ এবং নিজের ভুল স্বীকার করার মতো সাহস বা ‘গাটস’ থাকতে হবে।

প্রেমের বিষয়ে জানতে চাওয়া হলে দীঘি স্পষ্টভাবে দাবি করেন, তিনি কখনো কোনো প্রেমের সম্পর্কে জড়াননি। এর পেছনে পারিবারিক কঠোর নজরদারির কথা উল্লেখ করে তিনি জানান, ষষ্ঠ শ্রেণী থেকে তার ওপর নানা বিধিনিষেধ ছিল এবং এসএসসি পরীক্ষার আগে তিনি মোবাইল ফোনও ব্যবহার করেননি। পরিবারের এই কঠোর নিয়মের কারণেই প্রেম করার সুযোগ বা মানসিকতা তৈরি হয়নি বলে জানান তিনি।

যদিও অতীতে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গে দীঘির প্রেমের জোর গুঞ্জন উঠেছিল, তবে দীঘি বরাবরের মতোই সেগুলোকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, তাঁরা শুধুই ভালো বন্ধু এবং এই খবরের কোনো ভিত্তি নেই।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com