বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

গোল্ডেন বল রদ্রির, ইতিহাস গড়লেন এমবাপ্পে; কী পেলেন মেসি

গোল্ডেন বল রদ্রির, ইতিহাস গড়লেন এমবাপ্পে; কী পেলেন মেসি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের মঞ্চেও একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ‘গোল্ডেন বল’ জিতেছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি, ৮ ম্যাচে মাত্র ১ গোল হজম করে সেরা গোলরক্ষকের ‘গোল্ডেন গ্লাভ’ পেয়েছেন উনাই সিমন এবং সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার উঠেছে ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাও কুবার্সির হাতে।

অন্যদিকে, ৮ ম্যাচে ১০ গোল করে টানা দ্বিতীয়বারের মতো ‘গোল্ডেন বুট’ নিজের করে নিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে পরপর দুই আসরে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এটি। টুর্নামেন্টে ৮ গোলের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে ‘সিলভার বল’ জিতেছেন লিওনেল মেসি, আর ‘ব্রোঞ্জ বল’ পান এমবাপ্পে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com