সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

নেত্রকোনার কলমাকান্দায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

নেত্রকোনার কলমাকান্দায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
“পর্যটন ও শান্তি” প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। লেংঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ি নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্ট প্রাঙ্গণে লেংঙ্গুরা ট্যুরিজমের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মো. আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেংঙ্গুরা ট্যুরিজমের প্রতিষ্ঠাতা ও নৃবিজ্ঞানী আব্দুল মতিন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ইউপি বিএনপির সভাপতি আব্দুল হালিম হাওলাদার, লেংঙ্গুরা ট্যুরিজম প্রমোটার লিয়াকত আলী, শিক্ষক জাহাঙ্গীর আলম রিপন, কবি লোকান্ত শাওন এবং শিক্ষার্থী ঝুমা আক্তার।
বক্তারা কলমাকান্দা উপজেলায় পর্যটন শিল্পের বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং এই খাতের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেন। তারা দেশীয় পর্যটন বিকাশের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকর্ষণের জন্য প্রচার-প্রচারণার গুরুত্ব তুলে ধরেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com