মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি বছরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ বিষয়ে আরও আলোচনার সুযোগ রয়েছে এবং পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর বিস্তারিত জানানো হবে বলেও স্পষ্ট করেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে কমিশন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “পে কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হচ্ছে। আজ এ নিয়ে আলোচনা হয়েছে, তবে আরও পর্যালোচনার জন্য পরবর্তীতে ফের বৈঠক অনুষ্ঠিত হবে।”
নতুন বেতন কাঠামো কার্যকর হলে সম্ভাব্য মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার কী ধরনের কৌশল নেবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরেই বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হবে।