বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
সুস্বাস্থ্যের চাবিকাঠি: প্রতিদিনের খাবারের প্লেট সাজাবেন যেভাবে সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই শেষ মুহূর্তে সমঝোতা: কানাডার ওপর ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প হরমুজ প্রণালিতে অচলাবস্থা: বিশ্ববাজারে টানা চার দিন বাড়ল তেলের দাম প্রতিকূলতা জয় করে বাজিমাত: শায়েস্তাগঞ্জের জান্নাতুল পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি জহির রায়হানের হাত ধরেই ‘পপি’ থেকে যেভাবে তারকা ‘ববিতা’ হয়ে ওঠা ‘৯১-এর পর প্রথম: সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি ২ শতাংশ কমার পরে আবার বাড়ল স্বর্ণের দাম কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত ব্রাজিলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার
কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কলকাতার ‘শিখা ইন’ নামের আবাসিক হোটেলে আগুন লাগে। গভীর রাতে দুর্ঘটনার সময় হোটেলের বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। কক্ষগুলোতে দ্রুত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। পুরো ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com