সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
২ শতাংশ কমার পরে আবার বাড়ল স্বর্ণের দাম

২ শতাংশ কমার পরে আবার বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্ববাজারে প্রাথমিক লেনদেনে স্বর্ণের দামে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা কমায় মূল্যবান এ ধাতুর দর বেড়েছে। তবে সামগ্রিক বাজারে বড় পরিবর্তনের জন্য বিনিয়োগকারীরা এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সর্বশেষ নীতি-বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৪২.৩৩ ডলারে পৌঁছায়। এর আগের দিন মঙ্গলবার ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমেছিল। অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৯৬.৩০ ডলারে লেনদেন হয়। সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অবস্থান ও ভবিষ্যৎ মুদ্রানীতির দিকনির্দেশনা বুঝতে ফেডের কার্যবিবরণী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ নিয়মে ট্রেজারি বন্ডের ফলন ও সুদের হার কমলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়। ফলে ফেডের নতুন কোনো সিদ্ধান্ত স্বর্ণের দামে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com