বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
সুস্বাস্থ্যের চাবিকাঠি: প্রতিদিনের খাবারের প্লেট সাজাবেন যেভাবে সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই শেষ মুহূর্তে সমঝোতা: কানাডার ওপর ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প হরমুজ প্রণালিতে অচলাবস্থা: বিশ্ববাজারে টানা চার দিন বাড়ল তেলের দাম প্রতিকূলতা জয় করে বাজিমাত: শায়েস্তাগঞ্জের জান্নাতুল পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি জহির রায়হানের হাত ধরেই ‘পপি’ থেকে যেভাবে তারকা ‘ববিতা’ হয়ে ওঠা ‘৯১-এর পর প্রথম: সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি ২ শতাংশ কমার পরে আবার বাড়ল স্বর্ণের দাম কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত ব্রাজিলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার
‘৯১-এর পর প্রথম: সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি

‘৯১-এর পর প্রথম: সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর এবারই প্রথম সংসদ সদস্যদের সরাসরি গোপন ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপ্রধান।গত জুলাইয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী ১১-দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে উভয় প্রার্থী বহাল থাকায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯১ সালের নির্বাচনের পর টানা সাত দফায় রাষ্ট্রপতিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও, গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার নতুন নজির স্থাপন করছে এই নির্বাচন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com