বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
সুস্বাস্থ্যের চাবিকাঠি: প্রতিদিনের খাবারের প্লেট সাজাবেন যেভাবে সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই শেষ মুহূর্তে সমঝোতা: কানাডার ওপর ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প হরমুজ প্রণালিতে অচলাবস্থা: বিশ্ববাজারে টানা চার দিন বাড়ল তেলের দাম প্রতিকূলতা জয় করে বাজিমাত: শায়েস্তাগঞ্জের জান্নাতুল পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি জহির রায়হানের হাত ধরেই ‘পপি’ থেকে যেভাবে তারকা ‘ববিতা’ হয়ে ওঠা ‘৯১-এর পর প্রথম: সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি ২ শতাংশ কমার পরে আবার বাড়ল স্বর্ণের দাম কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত ব্রাজিলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনির স্বামী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে আলোচনা শেষে তাঁর জানাজা ও দাফনের স্থান-সময় নির্ধারণ করা হবে। এদিকে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী একাধিক মামলায় দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। স্বামীর শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য তাঁর প্যারোলে মুক্তির আবেদন করা হবে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com