বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৈঠকে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইজিপি সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। সার্বিক পরিস্থিতির অগ্রগতি ও নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে খুব শিগগিরই নির্বাচন কমিশনকে প্রতিবেদন আকারে অবহিত করা হবে।উল্লেখ্য, আগামী অক্টোবর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।