বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
সুস্বাস্থ্যের চাবিকাঠি: প্রতিদিনের খাবারের প্লেট সাজাবেন যেভাবে সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই শেষ মুহূর্তে সমঝোতা: কানাডার ওপর ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প হরমুজ প্রণালিতে অচলাবস্থা: বিশ্ববাজারে টানা চার দিন বাড়ল তেলের দাম প্রতিকূলতা জয় করে বাজিমাত: শায়েস্তাগঞ্জের জান্নাতুল পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি জহির রায়হানের হাত ধরেই ‘পপি’ থেকে যেভাবে তারকা ‘ববিতা’ হয়ে ওঠা ‘৯১-এর পর প্রথম: সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি ২ শতাংশ কমার পরে আবার বাড়ল স্বর্ণের দাম কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত ব্রাজিলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার
শেষ মুহূর্তে সমঝোতা: কানাডার ওপর ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

শেষ মুহূর্তে সমঝোতা: কানাডার ওপর ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনায় নাটকীয় সমঝোতা হয়েছে। কানাডীয় পণ্যের ওপর মার্কিন প্রশাসনের প্রস্তাবিত ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখতে একমত হয়েছে দুই দেশ। এর মধ্য দিয়ে দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে নতুন করে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ানো সম্ভব হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত এই শুল্ক স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তের জরুরি আলোচনার পর এটি তিন দিনের জন্য অর্থাৎ ২২ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিষয়টি নিশ্চিত করেছেন। এই শুল্ক কার্যকর হলে ইলেকট্রনিক্স, শিল্প যন্ত্রপাতি, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনসহ কানাডার প্রায় ২০.২ বিলিয়ন ডলারের রপ্তানি খাত বড় ক্ষতির মুখে পড়ত। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, নথিপত্র চূড়ান্ত করার শর্তে তিনি শুল্ক স্থগিত করতে রাজি হয়েছেন। একইসঙ্গে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাতিল করা বিতর্কিত ‘কি-স্টোন এক্সএল পাইপলাইন’ প্রকল্প পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, কানাডার মোট রপ্তানি পণ্যের প্রায় ৭০ শতাংশই যায় মার্কিন বাজারে। ফলে শুল্ক স্থগিতের এই সিদ্ধান্তে কানাডীয় রপ্তানিকারকদের মাঝে আপাতত স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধানের জন্য আগামী শুক্রবার পর্যন্ত আলোচনার দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com