বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
সুস্বাস্থ্যের চাবিকাঠি: প্রতিদিনের খাবারের প্লেট সাজাবেন যেভাবে সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই শেষ মুহূর্তে সমঝোতা: কানাডার ওপর ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প হরমুজ প্রণালিতে অচলাবস্থা: বিশ্ববাজারে টানা চার দিন বাড়ল তেলের দাম প্রতিকূলতা জয় করে বাজিমাত: শায়েস্তাগঞ্জের জান্নাতুল পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি জহির রায়হানের হাত ধরেই ‘পপি’ থেকে যেভাবে তারকা ‘ববিতা’ হয়ে ওঠা ‘৯১-এর পর প্রথম: সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হচ্ছেন দেশের নতুন রাষ্ট্রপতি ২ শতাংশ কমার পরে আবার বাড়ল স্বর্ণের দাম কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত ব্রাজিলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার
ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার আমাদের এবং বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা—রাজস্ব সম্মেলনে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব নিয়ে দেশ গড়ার যে পরিকল্পনা সরকার নিয়েছে, তার সফল বাস্তবায়ন বহুলাংশে নির্ভর করছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাফল্যের ওপর।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর আয়োজিত ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের মতো এনবিআরেও দলীয় স্বার্থ, স্বেচ্ছাচারিতা ও বৈষম্য তৈরি করে মানুষের আস্থা নষ্ট করা হয়েছিল। তবে বর্তমান সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর। একই করদাতার ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে করের আওতা বাড়ানো এবং মানুষকে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তন, আধুনিক প্রযুক্তি ও নতুন বাণিজ্যিক চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের তাগিদ দেন। একইসঙ্গে ডিজিটাল অর্থনীতি, ট্রান্সফার প্রাইসিং, মানি লন্ডারিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে সুস্পষ্ট জ্ঞান অর্জনের পাশাপাশি একটি আধুনিক ডেটাভিত্তিক ও আস্থাশীল কর প্রশাসন গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের নির্ভয়ে ও আন্তরিকতার সঙ্গে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com