বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
কেন্দুয়ায় ছেলের বউভাতের অনুষ্ঠানে বিদ্যুৎষ্পৃষ্টে বাবার মৃত্যু

কেন্দুয়ায় ছেলের বউভাতের অনুষ্ঠানে বিদ্যুৎষ্পৃষ্টে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কেন্দুয়ায় ছেলের বউভাত অনুষ্ঠানে রান্নার লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা মারা গেছেন।
মারা যাওয়া ব্যক্তি হলেন, উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামের বিশ্বনাথ খা (৬৫) ।
শনিবার দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার ছেলে রহমত উল্লাহকে বিয়ে করিয়ে নতুন বউ বাড়িতে আনেন বিশ্বনাথ খা। আজ ছিল ছেলের বউভাত অনুষ্ঠান। এলাকার কয়েক শ’ মানুষের খাওয়া -দাওয়ার আয়োজন করছিলেন। সকাল থেকেই রান্নার কাজ চলছিল। দুপুরের দিকে রান্নার জন্য লাকড়ি আনতে গোয়ালঘরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বিশ্বনাথ খা।পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com