সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম

আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

অনিয়ম ও লুটপাটে বিপর্যস্ত চারটি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে আবিবা, ফারইস্ট, এফএস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই অর্থ ফেরতের নীতিমালা চূড়ান্ত করে স্কিম ঘোষণা করা হবে। সরকারের তহবিল ছাড় সাপেক্ষে পাঁচ ব্যাংকের মডেল অনুসরণ করে এই অর্থ গ্রাহকদের অ্যাকাউন্টে ফেরত দেওয়া শুরু হবে।

প্রস্তাবিত স্কিম অনুযায়ী, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আমানতকারীরা এককালীন পুরো অর্থ ফেরত পাবেন। ২০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রথম ধাপে ৯০ শতাংশ এবং ৩০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে ৮৫ শতাংশ অর্থ ফেরত দেওয়া হবে। প্রতিষ্ঠানগুলোর অবসায়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ হলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com