সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের

সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ে ১৬ আসামির মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে, ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাদে নুসরাতকে হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই বছরের ২৪ অক্টোবর বিচারিক আদালত মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। পরবর্তীতে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ উচ্চ আদালত এই চূড়ান্ত রায় দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com