বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল

এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন রুটিন অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ এপ্রিল। রমজানের রোজা ও ঈদুল ফিতরের ছুটির কথা বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত ৭ জানুয়ারির সিদ্ধান্ত থেকে সরে এসে পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে।

আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার এই সময়সূচি চূড়ান্ত করে, যা পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অনুমোদন দেয়। এরপর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে রুটিন প্রকাশ করা হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ৭ জানুয়ারি পরীক্ষা শুরুর ইঙ্গিত দিলেও শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে সূচিতে এই পরিবর্তন আনা হলো।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com