সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি

সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের করপোরেট শাখায় ক্যাশ কাউন্টারের সামনে থেকে এক গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যা সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে আসেন। ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগটি রেখে পাশের টেবিলে জমা ভাউচার লেখার সময় সুযোগ নেয় চোর চক্র। চক্রের এক সদস্য অত্যন্ত কৌশলে টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে সটকে পড়ে। ধারণা করা হচ্ছে, চক্রটির কয়েকজন সদস্য আগে থেকেই সাধারণ গ্রাহক সেজে ভেতরে অবস্থান করছিল।

শাখা প্রধান মো. শরীফুল হক বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জানান, অসাবধানতাবশত এই চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর চক্রটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com