সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
পে স্কেলে পরিবর্তনের আভাস

পে স্কেলে পরিবর্তনের আভাস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নতুন জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ একসঙ্গে জোগান দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য উপায় ও বিকল্প অর্থায়ন নিয়ে সরকার পুঙ্খানুপুঙ্খ হিসাব-নিকাশ করছে।

অর্থমন্ত্রী বলেন, বিপুল আমদানির চাপের কারণে রাজস্ব ব্যবস্থার ওপর প্রভাব পড়েছে। এছাড়া দেশের কর-জিডিপি অনুপাত বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন হওয়ায় কর আদায়ে সংস্কার চলছে। ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই বিকল্প অর্থায়নের পথ খোঁজা হচ্ছে। একইসঙ্গে এনবিআর পুনর্গঠন ও ব্যবস্থাপনা জোরদারের মাধ্যমে রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন পে স্কেল দুই ধাপে বাস্তবায়ন হতে পারে—প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; সরকারের অনুমোদন ও দাপ্তরিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সময়সূচি ও বাস্তবায়ন রূপরেখা স্পষ্ট হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com