সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
পে স্কেলে পরিবর্তনের আভাস এসএসসি পরীক্ষা দুই মাস পেছাল সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি মদনে চাঞ্চল্যকর ধর্ষণ মামলা: ডিএনএ টেস্টে নবজাতকের বাবা শনাক্ত শিক্ষক আমান উল্লাহ স্থানীয় সরকার নির্বাচন বেশি দেরি হবে না: সিইসি পানি-বর্জ্য ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়ছেন সামিয়া আফরিন, চাইলেন দোয়া বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী সোনাগাজীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ২ আসামির ফাঁসি বহাল, যাবজ্জীবন ৪ জনের
কোনো সংকট এলেই আগের সরকারের ওপর দায় চাপাচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

কোনো সংকট এলেই আগের সরকারের ওপর দায় চাপাচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বর্তমান সরকারের কোনো সংকট দেখা দিলেই বিগত সরকারের ওপর দায় চাপানোর প্রবণতাকে অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে ক্ষমতাসীন দল জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার জাতীয় নাগরিক পার্টির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, গত ১৮০ দিনে জ্বালানি সংকট, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলার অবনতিসহ প্রায় ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে সরকার। নির্বাচনের আগে দেওয়া কোনো প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারেনি।

তিনি আরও উল্লেখ করেন, গ্যাসের সংকটে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। দাম না বাড়ানোর প্রতিশ্রুতি থাকলেও তিন মাসের মাথায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। অথচ এই বিদ্যুৎ সংকটের দায় সরকার নিচ্ছে না, বরং প্রতিবারই পূর্ববর্তী সরকারের ওপর দোষ চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com