শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কানাডার ওপর ক্ষোভে সীমান্ত লেকের নাম বদলালেন ট্রাম্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন মন্ত্রী-হুইপরা, প্রজ্ঞাপন জারি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় আটকা খরাজ মুখোপাধ্যায়, জঙ্গলে কাটল পাঁচ ঘণ্টা ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি বেঁচে থাকাটাই এখন বড় অর্জন’: নেপালের দুর্যোগে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় হামে আরও ৫ শিশুর মৃত্যু: দেশে মোট প্রাণহানি বেড়ে ৯৫৫
ভারতকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

ভারতকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হকি বিশ্বকাপে ভারতকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে দীর্ঘ ১২ বছর পর সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারত।

আমস্টেলভিনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আলবিসেলেস্তেরা। খেলার প্রথম মিনিটে জোয়াকিন তোস্কানি এবং ষষ্ঠ মিনিটে নিকোলাস দেল্লা তোরের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে টমাস ডোমেনে ৩৩ ও ৪৫ মিনিটে জোড়া গোল করেন এবং ৫৩ মিনিটে তোস্কানি নিজের দ্বিতীয় গোলটি করলে আর্জেন্টিনা ৫-০ ব্যবধানে বিশাল লিড নেয়।

শেষ দিকে ভারত ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায়। দলের পক্ষে সুখজিৎ সিং ৩৪ ও ৫৮ মিনিটে দুটি ফিল্ড গোল করেন এবং ৩৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন হার্দিক সিং। তবে শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com