বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৩

হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৩

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৩ জন শিশু।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জন নিশ্চিত হামে এবং ৮৮৬ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে। এ সময়ে ৭৮৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৮৬৪ জন। এই সময়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫৩১ জনে (সন্দেহজনক ১ লাখ ৫৫ হাজার ৬৭৮ ও নিশ্চিত ১৮ হাজার ৮৫৩ জন)। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৩১ হাজার ২৬৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com