সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
আলোচনার মাধ্যমে সমাধানের জন্য প্রস্তুত ইরান

আলোচনার মাধ্যমে সমাধানের জন্য প্রস্তুত ইরান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ওয়াশিংটন প্রতিশ্রুতি রক্ষা করলে জুনে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নে তেহরানও প্রস্তুত বলে জানিয়েছে ইরান। কিরগিজস্তানের বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, যুদ্ধ কারো স্বার্থ রক্ষা করে না এবং তারা আলোচনার মাধ্যমেই সমাধানে আগ্রহী।

সম্প্রতি হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে হামলা এবং ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর জবাবের হুঁশিয়ারি দিলেও ঘটনাটি সর্বাত্মক যুদ্ধ নয় বলে ইঙ্গিত দিয়েছেন। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন পূর্বের শর্ত পূরণ করলেই হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com