বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ১০৩৬

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ১০৩৬

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া এই ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের একজন করে রয়েছেন। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জন এবং নিশ্চিত হামে ১০০ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে। একই সময়ে সারা দেশে উপসর্গ দেখা দেওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জন, যার মধ্যে নিশ্চিত হাম রোগী ২০ হাজার ২০১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৯ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে এবং নিশ্চিত আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৭ জন।

এদিকে আক্রান্তদের সুস্থতার খবর জানিয়ে অধিদপ্তর উল্লেখ করেছে, এ পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জনের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com