বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মকে ঘিরে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মকে ঘিরে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরে থাকা অ্যাপ সরিয়ে নেওয়া এবং কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ থেকে এই চিঠি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো পেমেন্ট সেবা প্রদান সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

লাইসেন্সবিহীন শনাক্ত হওয়া ২২টি প্ল্যাটফর্ম হলো— BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।

কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে জানিয়েছে, এসব অনুমোদনহীন প্ল্যাটফর্মে লেনদেন করলে গ্রাহকরা চরম আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন। তাই কষ্টার্জিত অর্থের নিরাপত্তায় লাইসেন্সবিহীন এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com