বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ডোপ টেস্টের ফল ‘পজিটিভ’ এলে কিংবা পরীক্ষা দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান কেন তৈরি করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।

সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে রিটটি দায়ের করেন আইনজীবী ইসরাত জাহান অনি। শুনানি শেষে তিনি জানান, সরকারি চাকরিজীবী ও পেশাদার চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলেও জনপ্রতিনিধিদের ক্ষেত্রে এই নিয়ম না থাকা সংবিধানের ২১(১) অনুচ্ছেদের পরিপন্থী। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা অত্যন্ত জরুরি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com