বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন পোশাক বিভ্রাটে শেষ হতে বসেছিল ক্যারিয়ার! ৪ দশক আগের ঘটনা জানালেন ম্যাডোনা মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা এল মানসুরি দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে দেখে নিন ডি থ্রি ট্রফিতে কোন দল কোন কোচ পেল ড্রাফটে স্বৈরতন্ত্র ঠেকাতেই প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার প্রস্তাব, আলোচনার পথও খোলা
তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার নেপথ্যের কারণ

তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার নেপথ্যের কারণ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কুমিল্লার লালমাই পাহাড়ে বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার নেপথ্যে ছিল তার আইফোন ছিনিয়ে নিয়ে বিক্রি করার লোভ। এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর ও মর্মান্তিক তথ্য।

জবানবন্দি অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অপ্রতিমকে কৌশলে লালমাই পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন মিলে আড্ডা দেওয়ার একপর্যায়ে অপ্রতিমের কাছ থেকে তার আইফোনটি নেওয়া হয়। পরবর্তীতে ফোন ফেরত দেওয়া নিয়ে কথা-কাটাকাটি শুরু হলে মূল অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে তুহিন কোদালের হাতল দিয়ে অপ্রতিমের মাথায় প্রথম আঘাত করে। এরপর অন্য সহযোগীরাও মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আসামিরা জানায়, মূলত আইফোনটি বিক্রি করে টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার লোভেই তারা এই হত্যাকাণ্ড ঘটায়।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ১৯ বছর বয়সী তুহিন এবং দুই কিশোর সহযোগী কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com