সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ইরানকে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যে ৩টি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে চাপে ফেলতে মধ্যপ্রাচ্যে ৩টি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে সমঝোতায় বাধ্য করতে নতুন সামরিক কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বিশাল স্ট্রাইক গ্রুপসহ মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডর রুজভেল্ট’ (USS Theodore Roosevelt) মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে। এর ফলে নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের ৩টি বিমানবাহী রণতরী ও ২ হাজারের বেশি মেরিন সেনা মোতায়েন থাকবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরান দ্রুত চুক্তিতে না পৌঁছালে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। সংঘাতের ফলে বৈশ্বিক জ্বালানি সংকট কাটাতে প্রয়োজনে ইউরোপীয় দেশগুলোকে তাদের জরুরি মজুত থেকে ডিজেল ছাড়ার আহ্বান জানানো হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com