বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আবুল হাশেম ভূঁইয়ার বিরুদ্ধে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পাইকুড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন তারেক রহমান ফাউন্ডেশনের সভাপতি ও যুবদল নেতা মোঃ শরিফুল আজম মানিক, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে মোঃ মাতু মিয়া, মোঃ মোসলেম উদ্দিন, এবং ইউনিয়ন ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি ওমর ফারুক মিন্টু। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মোঃ আবুল হাশেম ভূঁইয়া একজন সৎ, নির্ভীক এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াকু নেতা। তার জনপ্রিয়তা এবং শহীদ জিয়ার আদর্শের প্রতি তার অবিচল অবস্থানের কারণে বর্তমান সরকারের দোসররা ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসিয়েছে। গত ৩ অক্টোবর টিসিবির চাল আত্মসাতের অভিযোগ এনে যৌথ বাহিনীর মাধ্যমে তাকে ফাঁসানো হয়েছে। বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও আবুল হাশেম ভূঁইয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।