বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
আটপাড়ায় এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

আটপাড়ায় এইচপিভি টিকাদান কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
আটপাড়া উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল আলম খান এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন এবং সার্বিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক উপমা রানি পাল, বিউটি দেবনাথ, অজয় বিশ্বাসসহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।

এই কর্মসূচির মাধ্যমে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকা প্রদান করা হচ্ছে, যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com