বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার যেভাবে ৫ আগস্ট বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশবাসিকে শুভেচ্ছা জানালেন নাহিদ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরা ৩০০ রান করেছি, তারা ৬ বলে ১২ রান করেই পুরো কৃতিত্ব নিচ্ছে’: পার্থ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বেরোবিতে ছাত্রদলের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন যমুনা সেতু এলাকায় তৈরি হচ্ছে ৫৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র শফিকের সেঞ্চুরি ও বাবরের ফিফটিতে জয়ের স্বপ্নে পাকিস্তান জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি
দুর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দ

দুর্গাপুরে খাদ্য বান্ধব কর্মসূচির ২৭ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার দুর্গাপুরে  খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) অবৈধ ভাবে মজুদ ২৭ বস্তা  চাল চোরাচালানের সময় জব্দ করেছে সেনা সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মোতালিব।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে সেনাবাহিনীর একটি টিম দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইঞ্জিন চালিত নৌকায় থাকা ২৭ বস্তা চোরাই চাল জব্দ করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা তিনজন লাফিয়ে পানিতে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দুপুরে তেরীবাজার খেয়াঘাট এলাকায় জব্দকৃত চাল ও নৌকাটি দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. শাহজাহান মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com