বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
অবশেষে সেনাবাহিনীর হাতে আটক বারহাট্টার আল আমিন

অবশেষে সেনাবাহিনীর হাতে আটক বারহাট্টার আল আমিন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

হত্যা ও চাঁদাবাজিসহ ডজনখানেক মামলার পালিয়ে থাকা আসামি, আওয়ামী লীগ নেতা আল আমিন অবশেষে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন।

রোববার গভীর রাতে ময়মনসিংহের মধ্য বাড়েয়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা সেনা ক্যাম্পের সার্জেন্ট জাহের। পরে তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়েছে।

আল আমিন নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। তিনি চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের ছোট ভাই।

সেনা ক্যাম্পের সার্জেন্ট জাহের জানান, আল আমিন দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন এবং ময়মনসিংহের মধ্য বাড়েয়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ ১৯ দিন ধরে অবস্থান করছিলেন। অবশেষে সেনাবাহিনী তাকে ধরতে সক্ষম হয়। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আল আমিন নিয়মিত মামলার আসামি। বর্তমানে তাকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com