বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
আটপাড়ায় জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত

আটপাড়ায় জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,  আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতাকর্মীদের লগি-বইঠার তাণ্ডবের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় আটপাড়া উপজেলা খেলার মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য ও নেত্রকোনা জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. কামাল উদ্দিন।

সমাবেশে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমীর মো. ইউসুফ, এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো. ইকবাল হোসাইন ও সাকিল আহমদ। আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা শিবিরের অফিস সম্পাদক আতিক হাসান হৃদয়, জেলা সাহিত্য প্রকাশনা সম্পাদক রেজওয়ান খান, উপজেলা শিবিরের সভাপতি ইফতিকার আহমেদ ইমরানসহ সকল ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিগণ।

বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ২৮ অক্টোবরের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং তৎকালীন সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com