রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তি দাবি

নেত্রকোনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মুক্তি দাবি

নেত্রকোণার মোহনগঞ্জে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে মোহনগঞ্জ পৌরশহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়। এতে উপজেলার দলীয় নেতা-কর্মী ছাড়াও পৌর কাউন্সিলর , বণিক সমিতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুস শাদী চৌধুরী অপু প্রমুখ।
সেলিম কার্ণায়েন বলেন, ‘নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি ও সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকার অন্যায়ভাবে দীর্ঘ বছর ধরে কারাগারে আটকে রেখেছে। গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এবার তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হোক। ভাটি বাংলার মানুষ প্রিয় নেতার মুক্তির প্রহর গুনছে। অন্যথায় আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com