বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
নেত্রকোণায় যৌথবাহিনীর অভিযান: আড়াই টন ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণায় যৌথবাহিনীর অভিযান: আড়াই টন ভারতীয় চিনি জব্দ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার পূর্বধলায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একটি গুদামে মওজুদ থাকা আড়াই মেট্রিক টন নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করেছেন।

সোমবার রাতে উপজেলার জারিয়া বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদের গুদাম থেকে এই চিনি জব্দ করা হয়।

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, গোয়েন্দা খবরের ভিত্তিতে সোমবার রাতে জারিয়ায় একটি গুদামে সেনা ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। এসময় সীমান্ত দিয়ে চোরাচালান হয়ে আসা নিষিদ্ধ ভারতীয় আড়াই হাজার কেজি চিনি জব্দ করা হয়। এই চিনির বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

তিনি আরো জানান, উপজেলার নাটেরকোণা গ্রামের মৃত আফসর আলীর ছেলে মো. স্বপন এই চিনি গুদামে মওজুদ করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জব্দ চিনি পূর্বধলা থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে। পুলিশ আইনগত পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com