রবিবার, ২১ Jun ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

নেত্রকোণার মদনে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোণার মদনে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার মদনে  দেশীয় অস্ত্র  ও ইয়াবাসহ  এক যুবককে আটক করেছে  সেনাবাহিনী।

শনিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার চাঁনগাও ইউনিয়নে শাহপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মদন থানার পরিদর্শক  ( তদন্ত) দেবাংশ কুমার দে এ তথ্য নিশ্চিত করেন।

আটক নূর আহম্মদ (৩০) মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ শামছুদ্দিনের ছেলে।

পরিদর্শক দেবাংশ কুমার দে জানান, আটক নূর আহম্মদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের মতো শনিবার ভোরে নূর আহম্মদ তার নিজ বসত বাড়ির গোয়াল ঘরে মাদক বিক্রি ও সেবনের প্রস্তুতি নেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  মদন অস্থায়ী ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যদের একটি নিয়মিত টহল দল খবর পেয়ে অভিযান চালিয়ে নূর আহম্মদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র ( বল্লম, দা, চাকু ) ও মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে নূর আহম্মদকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

দেবাংশ কুমার দে আরো জানান, আটকের বিরুদ্ধে মাদকের বিশেষ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com