সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
আল্লাহ জুলুমকারীদের ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না : রফিকুল ইসলাম হিলালী

আল্লাহ জুলুমকারীদের ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না : রফিকুল ইসলাম হিলালী

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব  ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, “শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্র এবং আলেম-ওলামাদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। অথচ আওয়ামী লীগ এ বিষয়গুলো অস্বীকার করেছে। আল্লাহ জুলুমকারীদের ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। শেখ হাসিনা আওয়ামী লীগের পাপের বোঝা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন।”

তিনি এসব কথা বলেন রোববার (৩ নভেম্বর) রাতে টিপ্রা সাতবারুকা তাজুল উলুম মাদ্রাসায় এক ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে।

বিএনপির শীর্ষ  এই নেতা  হিলালী বলেন, “৪১ বছরের রাজনৈতিক জীবনে আমি কখনো অসৎ বা নেশা জাতীয় কোনো কাজে যুক্ত ছিলাম না। আমি সবসময় নেতাকর্মীদের সৎ থাকতে এবং নেশা-জুয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিই। অন্যায় করলে আমাদেরকেও আওয়ামী লীগের মতো একই পরিণতি ভোগ করতে হবে।”

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর এলাকায় চুরি, জুয়া বেড়ে গিয়েছিল। যেখানে এমন ঘটনা ঘটেছে, তিনি নিজেই প্রশাসনকে অবহিত করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সর্বদা প্রস্তুত রয়েছেন। কিশোরগঞ্জের শহিদী মসজিদের খতিব শায়খুল হাদিস পীরে কামেল আল্লামা শফিকুর রহমান জালালীবাদীর সভাপতিত্বে ওই সভায় রাতব্যাপী ধর্মীয় আলোচনা করেন ইসলামী বক্তারা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com