বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
কেন্দুয়ায় ইঁদুর আর কারেন্ট পোকার আক্রমণে আমন চাষী দিশেহারা

কেন্দুয়ায় ইঁদুর আর কারেন্ট পোকার আক্রমণে আমন চাষী দিশেহারা

নিজস্ব প্রতিবেদক,নেত্রকোণার আলো ডটকম :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা জুড়ে আমন ধান ক্ষেতে ইঁদুর আর কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেও প্রতিরোধ করতে পারছেননা কৃষকেরা। ইঁদুর আর পোকার পেটে চোখের সামনে সোনার ফসল শেষ হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাওড়ের ফসলের মাঠে যেদিকেই চোখ যায় সেদিকেই আমন ধানের শীষের ঢেউ দোলছে। এর মাঝেই কিছু জমিতে

দেখা গেছে ইঁদুর আর কারেন্ট পোকার থাবা পড়েছে। একদিকে ইঁদুর কেটে প্রায় পরিপক্ক হয়ে আসা গাছের ধান সাবার করছে অপরদিকে

কারেন্ট পোকার আক্রমণে ধানগাছ শুকিয়ে মাটিতে ন্যূয়ে পড়ছে ফসলের মাঠ। ধানের শীষের পড়ছে চিটা।

প্রকৃতি অনুকূল থাকায় ভাল ফলনের আশা করছিলেন কৃষকেরা। কিন্তু হঠাৎ করেই উপজেলার ফসলের মাঠে মাঠে কারেন্ট পোকার আক্রমণে ধানগাছ শুকিয়ে যাচ্ছে। জমির চিটা ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। ইঁদুর ও কারেন্ট পোকার আক্রমণের বিরূপ পরিস্থিতিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা কমে যাওয়ার শংকার কথা জানান চাষিরা।

কেন্দুয়া কৃষি কার্যালয় সূত্র জানায় , চলতি আমন মৌসুমে উপজেলার ১৩ টি ইউনিয়নে ২০ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে।

মাসকা ইউপির বাইগনি কৃষক আবু সাদেক বলেন, মাঠের বেশিরভাগ খেতেই কমবেশি পোকার আক্রমণ হয়েছে। ইঁদুরে কাটছে। কীটনাশক ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে নানা ধরনের ওষুধ স্প্রে করছি কিন্তু কোন কিছুই কাজে আসছে না।

বিপ্রবর্গ গ্রামের মাইন উদ্দিন জানান,তিনি ২০ কাটা (২০০ শতক) জমিতে আমন ধান চাষ করেন। প্রায় ৮ কাটা জমিতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে ধানগাছ শুকিয়ে মাটিতে ন্যূয়ে পড়ছে। জমিগুলো এতোদিন ভালই ছিল।কিন্তু এখন খারাপ অবস্থা। কোন কিছুতেই রোধ করা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ফসলের মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। উৎপাদনও কমে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, উপজেলার কিছু কিছু এলাকায় পোকার আক্রমণের কথা শুনা যাচ্ছে। কারেন্ট পোকা বাদামি গাছফড়িং প্রজাতির। গাছের গোড়া থেকে গাছের রস চুষে নেয়। ফলে গাছ শুকিয়ে মাটিতে শুয়ে পড়ে। প্রত্যেক এলাকায় আমাদের উপ-সহকারী কৃষি অফিসারগণ কৃষকদের পাশে থেকে কাজ করছেন। আশাকরি উৎপাদনে তেমন একটা প্রভাব পড়বে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com