মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ফয়সাল চৌধুরী , আটপাড়া (নেত্রকোনা) :
নবনিযুক্ত নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস আটপাড়া উপজেলায় পরিদর্শন করেছেন।
আজ সোমবার (১১ নভেম্বর) সকালে তিনি বানিয়াজান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বানিয়াজান সরকারি সি.টি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন জেলা প্রশাসক এবং মাদক সম্পর্কিত তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বাস দেন। উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া, মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উপজেলা প্রশাসন মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতি দিয়েছেন।
মতবিনিময় সভা শেষে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে সরিষা ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।