বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোণায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

নেত্রকোণায় প্রকৃতি সুরক্ষায় সবুজ সংহতি গঠন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবুজ সংহতি ( গ্রিন কোয়ালিশন) গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সবুজ সংহতি বিষয়ক এক মত বিনিময় সভায় এ কোয়ালিশন গঠন করা হয়। কলমাকান্দা প্রেসক্লাব কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলমাকান্দার গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে এ সভা হয়।

কলমাকান্দা বারসিকের সমন্বয়কারি গুঞ্জন রেমার সঞ্চালনায় বক্তব্য রাখেন,
বারসিকের নেত্রকোণার আঞ্চলিক সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং , প্রাক্তণ উপজেলার ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, শিক্ষক অমল চন্দ্র দেব, শিক্ষক মো. শাহজাহান কবির, মহাদেও নদ রক্ষা কমিটির সভাপতি লুয়ের নংমিন, কৃষক ফেরদৌস ওয়াহিদ, আব্দুল মোতালেব, সাংবাদিক এনামুল হক তালুকদার, সাবেক ইউপি সদস্য কুমকুম নকরেক ও সুরচী রংদি প্রমূখ।
সভায় শংকর ম্রং বলেন, প্রাকৃতিক পরিবেশ, কৃষিপ্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা করা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা বর্তমান পরিবর্তিত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের সীমাহীন লোভের কারণে আজ প্রকৃতির অন্যান্য সৃষ্টি (প্রাণী, বৃক্ষ, লতাপাতা), পাহাড়, বন, নদ-নদী জলাশয়-জলাধার সবই ভয়াবহ বিপন্নতার পথে। প্রকৃতির ওপর নির্ভরশীল সৃষ্টির সেরা ‘জীব’ বলে দাবিদারদের একটি শক্তিশালী অংশ (অর্থ, বিত্ত, ক্ষমতায় দাপটে কোনো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা দেশ) এ বিপন্নতা তৈরির জন্য দায়ী।

সভায় বিভিন্ন কৃষক, শিক্ষার্থীসহ নানান শ্রেণী পেশার ব্যক্তি অংশ নেন ।

সভা শেষে প্রাক্তণ উপজেলার ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম আহ্বায়ক ও শিক্ষক অমল চন্দ্র দেবকে সদস্য সচিব করে সবুজ সংহতির (গ্রীন কোয়ালিশন) আংশিক কমিটি ঘোষণা করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com