রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণার মোহনগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টি পারপাস হলরুমে মোহনগঞ্জ থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সুমন চন্দ্র দাস এবং সঞ্চালনা করেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. ফয়েজ আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম
উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি কাজী তোফাজ্জল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি রহুল আমিন নগরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি মিহির গোস্বামীসহ প্রমুখ।
সমাবেশে বিএনপি নেতারা শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানান। জবাবে পুলিশ সুপার দ্রুত ট্রাফিক পুলিশ দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামী ও জমিয়তের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।