রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
মোহনগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রবীণ সাংবাদিক মোঃ জালাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় এই কমিটি গঠন কার হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এমএস দোহা (দৈনিক যুগান্তর), এবং সদস্য সচিব হিসেবে কামরুল ইসলাম রতন (ভোরের ডাক/জননেত্র)।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আবুল কাসেম আজাদ (জনকন্ঠ), সদস্য হাফিজুর রহমান চয়ন (দুর্জয় বাংলা/প্রতিদিনের বাংলাদেশ), এবং সদস্য সাইফুল আরিফ জুয়েল (দেশ টিভি/আজকের পত্রিকা)।
উক্ত সভায় তিন প্রবীণ সাংবাদিকের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টা হিসেবে আছেন মোঃ জালাল উদ্দীন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক নরোত্তম রায়, এবং এসএম সারোয়ার খোকন (ইত্তেফাক)।
নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্দেশ্য হবে প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন ও সংস্কার কার্যক্রম পরিচালনা করা এবং ভোটার তালিকা প্রণয়ন করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।