রবিবার, ২১ Jun ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
গণঅভ্যুত্থানে শহিদ মো: রাসেল মিয়ার পরিবারকে বারহাট্রায় কৃষি খাস জমি হস্তান্তর

গণঅভ্যুত্থানে শহিদ মো: রাসেল মিয়ার পরিবারকে বারহাট্রায় কৃষি খাস জমি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ মো: রাসেল মিয়ার পরিবারকে ‘১০ শতাংশ’ কৃষি খাস জমি হস্তান্তর ও গৃহনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

বুধবার বিকেলে নেত্রকোণা জেলার বারহাট্টায় অনুষ্ঠিত জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শহিদ মো: রাসেল মিয়ার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com