মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

কেন্দুয়ায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেন্দুয়ায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার কেন্দুয়ায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মহসিন সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি খোকন ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম খান, বিএনপি নেতা মোসলেম উদ্দিন,
জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জাসাসের আহবায়ক হাবুল মিয়া, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ডালিম
পৌর কৃষকদলের সভাপতি আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক রায়হানুর রহমান রায়হান, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠান, উপজেলা যুবদলের আহবায়ক মাইনউদ্দিন, ছাত্রদল নেতা সাইফুল আলম ভূঁইয়া, তরুণ দলের আহবায়ক রাফি প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা কৃষকদলের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন এবং দেশের কৃষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com