রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নেত্রকোনার মোহনগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।
১৬ ডিসেম্বর, উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
এরপর পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোহনগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
মোহনগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহনগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এস দোহা। সভায় সদস্য সচিব কামরুল ইসলাম রতনসহ উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কাসেম আজাদ, নুরুল হুদা, রফিকুল ইসলাম রকিব, মেহেদী ইকবাল দোলন, মানিক তালুকদার, শ্যামল চৌধুরী, নূর আলম সিদ্দিকী, সাইফুল আরিফ জুয়েল, আব্দুর রব খান ঠাকুর, হাবিবুর রহমান চৌধুরী, সুমন মাহমুদ শেখ, হাসান খান, রফিকুল ইসলাম এবং রিংকু রায় প্রমুখ।
মহান বিজয় দিবসে এ আয়োজন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত করবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।