সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইজতেমা মাঠ দখল নিয়ে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

ইজতেমা মাঠ দখল নিয়ে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষ, নিহত ২

ফাইল ফটো

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিন জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন জোবায়েরপন্থীরা। তবে, পুলিশ দুই জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে।

বুধবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের আমিনুল ইসলাম বাচ্চু (৫৫) ও ঢাকার দক্ষিণখান থানার বেরাইধ গ্রামের আব্দুস সামাদের ছেলে বেলাল (৬০)।

তাবলীগ জামাত বাংলাদেশের (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘‘ভোররাতে সাদপন্থীরা অতর্কিতভাবে এ হামলা চালায়। এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’’

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ‘‘ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আমরা ২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। এ ঘটনায় আহত অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’’

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com