বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নেত্রকোণায় র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নেত্রকোণায় র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার’ এই প্রতিপাদ্যে নেত্রকোণায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কমপ্লেক্সে এসে শেষ হয়। সেখানেই জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং গাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

পরে, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে এবং শহর সমাজসেবা অফিসার মোঃ মহিবুল্লাহ্ হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আফরিন সুলতানা, এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদ। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

মুক্ত আলোচনা পর্বে অংশ নেন জেলা জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ হাসনাত জনি, স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, সেরা’র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, এবং এ আর এফ বি’র চেয়ারম্যান দিলওয়ার খান।

অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের মাঝে ট্রাই সাইকেল ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

বক্তারা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তায় সমাজসেবা কার্যক্রমের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com