বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
নেত্রকোণায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

নেত্রকোণায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাত ৮টায় জেলা শহরের কুরপাড়স্থ জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান এবং সাংবাদিক দিলওয়ার খান।

এতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জেলা ছাত্রশিবির সভাপতি মোজাম্মেল হক মিলনসহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, সাংবাদিকরা দেশের উন্নয়ন ও সঠিক তথ্য প্রচারে নিরপেক্ষভাবে কাজ করবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com