বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর উদ্যোগে সোমবার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি বাজারে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাইলাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
এছাড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম দ্বীপ, দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামুল খান ইমন, কাইলাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ শেষে অতিথিরা শীতার্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।