বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
জাতীয় নাগরিক কমিটি কেন্দুয়া উপজেলা প্রতিনিধিদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক কমিটি কেন্দুয়া উপজেলা প্রতিনিধিদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার কেন্দুয়ায় ২৪ তারিখে “জুলাই-আগস্ট” আলোচনায় জুলাই-আগস্ট গনঅভ্যুত্থান নিয়ে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত সভায় সকল স্তরের জনগণের কাছে গনঅভ্যুত্থানের ত্যাগ, অর্জন ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভায় নেত্রকোণার জাতীয় নাগরিক কমিটির  প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির, মদন উপজেলার প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ূম, খালিয়াজুড়ির প্রতিনিধি মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী, কেন্দুয়া উপজেলার প্রতিনিধি কার্তিক দত্ত, মাহিন আকন্দসহ স্থানীয় প্রতিনিধিগণ নিজ নিজ বক্তব্য ও অভিমত ব্যক্ত করেন।

এসময় দেশের নতুন রাজনৈতিক বন্দবস্ত, গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণসহ পূর্ণবাসন, রাষ্ট্রের সম্পদের সুষ্ঠ ব্যবহারের নিশ্চয়তা ও তরুণদের রাজনৈতিক দলের আকাঙ্খা পূরণে অপরিহার্যতা নিয়ে দাবি উঠে। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির জনমত গঠনে নিয়মিত জনবান্ধন কর্মসূচি প্রদানের জোরালো দাবি জানান।

এসময় প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির  সকল অভিমত কেন্দ্রকে জানিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি আগামীর বাংলাদেশ গঠনে সকলকে অবদান রাখতে আহবান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com