রবিবার, ২১ Jun ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণার মোহনগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় আহম্মেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কাজিয়াটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হৃদয় আহম্মেদ মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াটি গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে আদালত হৃদয় আহম্মেদকে মাদকের একটি মামলায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আমিনুল ইসলাম বলেন, “আদালতে সাজার রায় ঘোষণার পর থেকেই হৃদয় পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”