বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
মোহনগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মোহনগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:

নেত্রকোণার মোহনগঞ্জে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি হৃদয় আহম্মেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কাজিয়াটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হৃদয় আহম্মেদ মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াটি গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।  মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে আদালত হৃদয় আহম্মেদকে মাদকের একটি মামলায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আমিনুল ইসলাম বলেন, “আদালতে সাজার রায় ঘোষণার পর থেকেই হৃদয় পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com